Posts

যেভাবে চিংড়িবাটা দিয়ে রান্না হতো গোয়ালন্দ চিকেন স্টিমার কারি

Image
  যেভাবে চিংড়িবাটা দিয়ে রান্না হতো গোয়ালন্দ চিকেন স্টিমার কারি দেশভাগের আগে, কলকাতা থেকে ঢাকা যেতে হলে প্রথমে রেলপথে শিয়ালদহ থেকে গোয়ালন্দ পৌঁছাতে হতো, রেলপথের এখানেই শেষ। গোয়ালন্দ তখন পদ্মা ও যমুনার সংযোগস্থল। সেখান থেকে জলপথে স্টিমারে করে সারা রাত ধরে যাত্রা করে যেতে হতো ঢাকার সন্নিকটে নারায়ণগঞ্জ। বাদবাকি পথটুকু স্থলপথে। এই রাতভর যাত্রায় মাল্লারা স্টিমারেই যাত্রীদের জন্য রান্না করতেন অনবদ্য এক মুরগির ঝোল। ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করা হতো অতি কম উপকরণে রান্না করা অনবদ্য সুস্বাদু সে পদ। হারিয়ে যেতে বসা রান্নার সেই পদই গোয়ালন্দ স্টিমার চিকেন কারি। সুস্বাদু সেই খাবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন যাত্রীরা। এই রান্নার গোপন উপকরণ ছিল চিংড়ির শুঁটকিবাটা, নিমেষে যা সে ঝোলকে নিয়ে যেত এক অন্য পর্যায়ে। এটি ছিল বার্মা-চট্টগ্রাম সীমান্ত এলাকার মগদের প্রভাব। চিংড়ির শুঁটকির অভাব হলে তাজা চিংড়িবাটাও ব্যবহৃত হতো। এ রান্না করে দেখুন একবার বাড়িতে। ফিরে যান ইতিহাসে। গোয়ালন্দ চিকেন স্টিমার কারি উপকরণ:  মুরগির লেগ পিস ৫০০ গ্রাম, আলু ২টি, পেঁয়াজকুচি ২টি, কাঁচা মরিচ ৪টি, শুকনা ম...

আজ খাবার হজম করতে বানাতে পারেন এই ২ পানীয়

Image
  আজ খাবার হজম করতে বানাতে পারেন এই ২ পানীয় ঈদের সময় বেশ ভারী খাবারই খাওয়া হবে। হাঁসফাঁস ভাব থেকে বাঁচার জন্য অনেকেই হাত বাড়ান ঠান্ডা কোনো পানীয়ের দিকে। রেসিপি দিয়েছেন  নাজিয়া ফারহানা স্পাইসি লেমোনেড উপকরণ:  পুদিনাপাতা একমুঠো, ধনেপাতা একমুঠো, আদা অল্প পরিমাণে, জিরা ১ চা-চামচ, মৌরি ১ চা-চামচ, ২টি লেবুর রস, পানি ৪ কাপ, লবণ পরিমাণমতো, গোলমরিচের গুঁড়া সিকি চা-চামচ। প্রণালি:  পুদিনা ও ধনেপাতা ধুয়ে কুচি করে নিন। আদার খোসা ছাড়িয়ে কুচি করুন। ব্লেন্ডারে আদাকুচি, পুদিনা ও ধনেপাতাকুচি, জিরা, মৌরি দিয়ে পেস্ট করে নিন। একটি বড় পাত্রে লেবুর রস চিপে নিন। মসলার পেস্ট ও ৪ কাপ পানি দিয়ে দিন। চামচ দিয়ে নাড়তে থাকুন। লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও নেড়ে নিন। ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে ঢালুন লেমোনেড। সামান্য পুদিনাপাতাকুচি আর বরফ দিয়ে পরিবেশন করুন। শসার শরবত উপকরণ:  শসা ২টি মাঝারি, লেবু ১টি, পানি ২৫০ মিলিলিটার, চিনি পরিমাণমতো, আদা ১ টেবিল চামচ। প্রণালি:  শসা ধুয়ে কেটে নিন। লেবুর খোসা কেটে নিন সাবধানে। ব্লেন্ডারে পানি, শসা, লেবু, আদা ও চিনি দিয়ে ব্লেন্ড করুন। ছেঁকে ফ্রিজে রে...

ভারী খাবারের পর হজমে সহায়তা করবে এসব পানীয়

Image
  ভারী খাবারের পর হজমে সহায়তা করবে এসব পানীয় ঈদের সময়টায় একটু ভারী খাবারদাবার খাওয়া হয়েই যায়। হজমে সহায়ক হিসেবে নানা ধরনের পানীয় গ্রহণের প্রচলন রয়েছে, তবে এগুলোর সবই যে হজমে সহায়ক, তা কিন্তু নয়। আবার অনেক পানীয় স্বাস্থ্যকরও নয়। খাবার খাওয়ার পর যে তরল গ্রহণ করা সবচেয়ে ভালো, তা হলো পানি। এর বাইরেও অবশ্য রসনায় তৃপ্তি পেতে সুস্বাদু পানীয় গ্রহণ করা হয়ে থাকে। তবে পানি বা পানীয় যা-ই পান করা হোক না কেন, তা খেতে হবে খাবার খাওয়ার অন্তত ১৫ থেকে ২০ মিনিট পর। এমনটাই জানালেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শম্পা শারমিন খান। হজমসহায়ক পানীয় সম্পর্কে আরও কিছু বিষয় জেনে নেওয়া যাক তাঁর কাছ থেকেই— বাড়িতে টক দই দিয়ে পানীয় তৈরি করতে পারেন। চাইলে এর সঙ্গে মেশাতে পারেন খানিকটা মিষ্টি দইও। বোরহানি খেতে পারেন। হালকা পানীয় গ্রহণ করতে পারেন ভারী খাবারের পর। লেবুর রস আর সামান্য লবণ মিশিয়ে পানীয় তৈরি করতে পারেন। এতে যোগ করতে পারেন পুদিনাপাতাও। কিংবা সামান্য বিট লবণ দিয়ে তেঁতুলপানি খেতে পারেন। জিরাপানিও খেতে পারেন। তবে জিরাপানি তৈরির জন্য বা...

শরীর সুস্থ রাখবে যেসব পানীয়

Image
  শরীর সুস্থ রাখবে যেসব পানীয় নিজের শরীরকে সুস্থ ও চাঙা রাখতে প্রতিনিয়তই আমরা বিভিন্ন পন্থা অনুসরণ করি। গাছপালা থেকে সংগ্রহ করা ফলমূল বা অন্যান্য উপাদান দিয়েই সম্ভব নিজেদের সুস্থ রাখা। প্রচণ্ড দাবদাহে আয়ুর্বেদিক পন্থা হতে পারে আ নার সুস্থ ও চাঙা থাকার চাবিকাঠি। অ্যালোভেরা অ্যালোভেরাকে বলা হয় নিউট্রিশনের পাওয়ারহাউজ। ভিটামিন, মিনারেল, অ্যান্টি-অক্সিডেন্ট থেকে শুরু করে কম–বেশি সব স্বাস্থ্যকর উপাদানে ভরপুর অ্যালোভেরা। প্রতিদিনের রুটিনে তাই এক গ্লাস অ্যালোভেরা জুস শরীরকে করে তুলবে আরও বেশি চাঙা। তবে শুধু চাঙা করেই ক্ষান্ত হয় না অ্যালোভেরা, বদহজম ও চর্বি কমাতে বড় ভূমিকা রাখে এটি। ছোটখাট ইনফেকশন ও রোগবালাই থেকে শরীরকে রক্ষা করে অ্যালোভেরার জুস। বেল অতিরিক্ত দাবদাহ থেকে বাঁচতে বেলের জুসের কোনো বিকল্প নেই। প্রচণ্ড গরমে শরীরকে শান্ত ও ঠান্ডা করতে যেমন সহায়তা করে, তেমনই বেলের এনজাইম হজমে সাহায্য করে। এ ছাড়া পেটের পীড়া দূর করা, পেটের গ্যাস কমানোতে বড় ভূমিকা রাখে বেলের শরবত। গরমে শরীরকে ঠান্ডা রাখতে বেলের জুস বেশ উপকারী। আমলকী ভিটামিন সি-সমৃদ্ধ এই ফলের গুণাবলি বলে শেষ করা যাবে না। অ্যান্টিঅক...